1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মুরাদনগরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গকুলনগর গ্রাম থেকে মেছো বাঘটিকে উদ্ধার করে
মুরাদনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেছো বাঘটিকে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা
খেয়ে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখে গকুলনগর গ্রামের মতিন মেম্বারের
ছেলে আনিছ মিয়া বাঘের বাচ্চাটিকে তার হেফাজতে নিয়ে শিকলবন্দী করে রাখে।
বাঘের বাচ্চাকে শিকলবন্দী করে রাখার খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ উপ-
পরিদর্শক আবদুল হামিদের নেতৃত্বে একদল পুলিশ এসে আহত বাঘটিকে উদ্ধার
করে।
এসআই হামিদ বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত বাঘটিকে
উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়ে আসি।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ ইসরাত জেরিন বলেন, আহত মেছো বাঘটিকে
প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কুমিল্লা বন বিভাগে খবর দেওয়া
হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
কুমিল্লা জেলা বন বিভাগের ফরেষ্টার ফজলে রাব্বী বলেন, মেছোবাঘ হিংস্র কোন
প্রাণী নয়, এটি নিয়ে আতংকের কিছু নেই। আহত বাঘটিকে চিকিৎসা শেষে
যে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে সেখানেই অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০