1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লা বোর্ডে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী,কেন্দ্র ২৭৩টি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৩৫ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

সারা দেশের ন্যায় কুমিল্লা বোর্ডেও আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। বোর্ডের অধীনে ৬টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৮১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন। কুমিল্লায়, নোয়াখালী, ফেণী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৭ শ ৮৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
এ দিকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘœ পরিবেশে পরীক্ষা দিতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে পারে। পরীক্ষার সময় সড়কে যেন যানজট তৈরী না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা কুমিল্লা জেলায়, ৬২ হাজার ৪৬৯ জন। নোয়াখালী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৮৫৫ জন, ফেণী জেলায় ১৭ হাজার ২৯৮ জন, লক্ষীপুর জেলায় ১৬ হাজার ২৯২ জন, চাঁদপুর জেলায় ২৭ হাজার ৪৬৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫ হাজার ১৫০ জন।
বিভাগ ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় প্রায় সমান সংখ্যক পরীক্ষার্থী এবার অংশ নিচ্ছেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৭৩৭জন, মানবিক বিভাগে ৬০ হাজার ২৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ হাজার ৪৯৭ জন। বোর্ড চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিম জানান সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কুমিল্লা বোর্ড ৬টি ভিজিল্যান্স টীম গঠন করেছে। তারা পরীক্ষার সকল বিষয় পর্যবেক্ষণ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০