1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মায়ের সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে
 চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে সোহাগ (১০) নামে এক শিশুর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ওই ঘটনাটি ঘটে বুধবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোচাইনগরে। সোহাগ উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে। সে মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো বলে জানা যায়। পরিবারের সদস্যদের দাবি, বুধবার সকালে বাড়িতে খেলা করার সময় ফার্নিচারের কাঁচ ভেঙে ফেলে শিশু সোহাগ। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করে। এতে মায়ের উপর অভিমান করে সকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোহাগ। এ সময় তার মা ঘটনাটি দেখে ফেলে দ্রুত ঝুলন্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরিবারের নিকট থেকে জেনেছি শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাত ১০টার দিকে শিশু সোহাগকে মৃত ঘোষণা করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০