1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দাউদকান্দি ২০ শয্যা হাসপাতালে এসি দিলেন তিন ব্যবসায়ী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে
দাউদকান্দি প্রতিনিধি //
দাউদকান্দি ২০ শয্যা হাসপাতালটি পৌরসভার দোনারচরে অবস্থিত। হাসপাতালটি উদ্বোধন এর পর থেকে আজোবধি চিকিৎসা সেবার মান একেবারে নেই বললেই চলে। নেই চিকিৎসার জন্য কোনো আধুনিক সরঞ্জামাদি। অভাব রয়েছে ডাক্তার ও নার্সহ জনবলের।এতে দাউদকান্দি পৌরসভার ৯টি ওয়ার্ডসহ আশপাশের পাশ্ববর্তী উপজেলার অসংখ্য মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এই হাসপাতালটিকে চিকিৎসা সেবার মানোন্নয়নে হাসপাতালটি কিছুদিন পরপর পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী। এদিকে হাসপাতালটিতে প্রাণ ফিরাতে সাধারণ মানুষ যাতে সাশ্রয়ে চিকিৎসা সেবা নিতে পারেন সে বিষয়টি মাথায় রেখে দোনারচর গ্রামের বাসিন্দা সাবেক পৌরসভার মেয়র ও ফ্যামিলি হাসপাতাল এর চেয়ারম্যান হাজি ভিপি আব্দুস সাত্তার ও ফ্যামিলি হাসপাতাল এর অন্যতম পরিচাল আবুল কালাম আজাদ ও পরিচালক বিল্লাল হোসেন মঙ্গলবার বিকালে চিকিৎসকের রুমে ৫৩ হাজার টাকা মূল্যের দেড় টনের একটি এসি প্রদান করেন। হাসপাতাল পরিদর্শনে এসে উপজেলা পরিষদ মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন” আমি মাননীয় এমপি মহোদয় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার সহযোগীতায় হাসপাতাল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করি অচিরেই রোগীরা হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সেবা নিতে পারবে।” এসময় সাথে ছিলেন উপজেলা আ.লী এর সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র হাজি ভিপি আব্দুস সাত্তার,ফ্যামিলি হাসপাতাল এর পরিচালক আবুল কালাম আজাদ,পরিচাল বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি মো. সোহেল রানা,উপজেলা আওয়ামী যুবলীগ এর সদস্য মো.মেহমুদ চৌধুরী ও পৌর আওয়ামী যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০