1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

এফবিসিসিআই এর সহযোগিতায় রাজশাহী চেম্বার অব কমার্সের শীত বস্ত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩০ বার দেখা হয়েছে
  • রাজশাহী প্রতিনিধি:

এফবিসিসিআই এর সহযোগিতায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) দুপুর ১২টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান রিংকু’র সভাপতিত্বে উক্ত শীত বস্ত্র দরিদ্র, অসহায় শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে কাজ করা রাজশাহী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস) সহ মোট ৫ (পাঁচ) টি সংস্থাকে ১০০ টি করে মোট ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি মোঃ শাহাদৎ হোসেন বাবু, পরিচালক রিয়াজ আহমেদ খান, মোঃ সাজ্জাদ আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ নাজমুল হোসেন, মোঃ আশিকুর রহমান, মোঃ মামুনার রশীদ এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল আওয়াল খান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০