1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেওয়ানগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে বাড়ী ডাকাতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৭ বার দেখা হয়েছে
  • দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পুল্যাকান্দী ব্রিজ বাজার সংলগ্ন এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ প্রায় ছয় লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। ঘটনাস্থল পরিদর্শনের পর এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্যাকান্দী ব্রিজবাজার সংলগ্ন জহিরুল ইসলাম (জল্লু) মণ্ডলের ছেলে রড-সিমেন্ট ব্যবসায়ী মো. মুরাদুজ্জামানের বাড়িতে গত রাত (মঙ্গলবার) আনুমানিক আড়াইটার দিকে মুখোশ পরা চারজন ঘরের দরজা ভেঙে ডুকে পড়ে।

তারা সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মুরাদের মা রাশেদা বেগম ডাক-চিৎকার শুরু করলে সবার মুখ বেঁধে ফেলে, তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সেই ঘরে মুরাদুজ্জামানের মা তার স্ত্রী,বোন এবং দুই সন্তান ঘুমিয়ে ছিল।

বাড়ির মালিক মুরাদুজ্জামান জানান, মাঝরাতে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার হাত-পা বেঁধে ফেলে এবং তারা নিজেদের ডিবি পরিচয় দেয়।

তাদের বর্বরোচিত আচরণ দেখে আমার মনে হয়েছে, তারা ডিবির লোক না। তারা আমার ঘরে থাকা ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে আজ বুধবার সকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমান কান্তি চৌধুরী, মডেল থানার  অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ক্লু উদ্ধারে ডিবি পুলিশ মাঠে নেমেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘সেখানে যে দস্যুতা হয়েছে তাতে চারজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। সন্দেহভাজন হিসেবে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশ বিশেষভাবে কাজ করছে, আশা করি দ্রুত সব রহস্যের উদঘাটন হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০