1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচীকে জখম করায় সাবেক চেয়ারম্যান মামুন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৫ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচীকে পিটিয়ে জখম করার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে আহত ওই মহিলা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরন করেছে।কুলসুম আক্তার চাপিতলা গ্রামের মৃত অধ্যাপক গিয়াস উদ্দিন ভুইয়ার স্ত্রী।
স্থানিয় সুত্র ও পুলিশ জানায়, সোমবার বেলা ১০টার দিকে চাপীতলায় জমি সংক্রান্ত বিরোধের তদন্ত করতে উপজেলা ভূমি অফিস হতে সার্ভেয়ার সহ বেশ কয়েক জন কর্মকর্তা যাওয়ার কথা ছিলো। ওই কর্মকর্তারা তদন্তে যাওয়ার আগেই সকাল সাড়ে নয় টার দিকে মামুন ও তার ভাইয়েরা লাঠিসোটা দিয়ে অপরপক্ষ চাচী কুলসুম আক্তার মর্জিনা(৫৭) কে বেধরক পিটিয়ে যখম করে।
আহত কুলসুম আক্তার মর্জিনার মেয়ে ফারজানা আক্তার শিপা জানায়, আমার বাপ-চাচারা ৪ভাই। আমরা ৪ বোন, আমার কোন ভাই নাই। আমার বাবা ১৯৯৯ সালের ২১এপ্রিল মারা যান। এর পর থেকেই মামুন চেয়ারম্যান ও তার ভাইয়েরা আমাদের পৈত্রিক সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে আসছে। আমরা আমাদের সম্পত্তির অধিকার রক্ষায় ন্যায় বিচার চাই।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, চাচীকে মারধোর করার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০