1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মুরাদনগরে দোকান ঘরে মিললো যুবকের গলাকাটা লাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি,
কুমিল্লার মুরাদনগরে নাছির মিয়া (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের বাখরনগর এলাকার ধনুমিয়া মার্কেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাছির মিয়া দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
জানা যায়, সকালে স্থানীয়রা ধনুমিয়া মার্কেটের সাটার বিহিন একটি দোকানের মধ্যে মানসিক ভারসাম্যহীন নাছির মিয়ার গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের পিতা আবদুল আউয়াল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন কারণে রাতের আধারে দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০