1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য ধারণ করে চাঁদা দাবি: গ্রেফতার দুই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩২ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর (৩৪) গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে গাবতলী পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের আব্দুল মমিন (২১) ও রুস্তম আলী (২২)। এর আগে রোববার দুপুরে প্রবাসীর স্ত্রী তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,৭ ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী নিজের বাড়িতে গোসল করছিলেন। এ সময় গোপনে তার গোসলের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ৯ ডিসেম্বর ওই নারী র‍্যাব বগুড়া কার্যালয়ে একটি অভিযোগ জানান। এরপর র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে রোববার বিকেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাবতলী থেকে মমিন ও রুস্তমকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মুনির হোসেন বলেন, দুজনকে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদের গাবতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০