1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

হুইল চেয়ারে বসে প্রতিবন্ধি ছনুর অনাবিল আনন্দের হাসি, কাঁদলেন মা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৭ বার দেখা হয়েছে
 (কুমিল্লা প্রতিনিধি)
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনু(১১)’র অনাবিল আনন্দের হাসি। মুগ্ধ হলেন সবাই কিন্তু আনন্দে কাঁদলেন মা ফাতেমা। শুক্রবার বিকেলে উপজেলার রাজামেহার গ্রামের প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনুকে হুইল চোরে বসানোর পর এই দৃশ্যের অবতানা ঘটে। ফারজানা আক্তার ছনু দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিকুর রহমান হাসান’র মেয়ে। এক ভাই ও পাঁচ বোন ও মধ্যে সে সবার ছোট। ৩ বোনের বিয়ে হয়েগেছে। সে ছাড়া বাকী এক ভাই ও এক বোন স্কুলে পড়ে। ফারজানা আক্তার ছনু শারিরীক প্রতিবন্ধিই নয়, সে বুদ্ধি ও বাক প্রতিবন্ধি। যে দিকে তাকায় সে দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। কেউ ডাকলেও কর্ণপাত করেনা।
প্রতিবন্ধি মেয়েকে নিয়ে মা’ ফাতেমা বিপাকে। তাকে সারাক্ষন চোখে চোখে রাখতে হয়। কোথাও বেড়াতে গিয়েও স্বস্তি নেই তার মা’য়ের। কারন তার ভাষা মা’ ছাড়া আর কেউ বুঝতে পারেন না। একটি হুইল চেয়ার তার খুবই প্রয়োজন ছিল। বিষয়টি প্রতিবেশী চাটুলি গ্রামের মানবাধিকার কর্মী সাংবাদিক বিল্লাল হোসেনের নজরে আসে। সে তার গ্রামের (চাটুলি) সৌদী প্রবাসী মোঃ জহিরুল ইসরামের সহায়তায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন। হুইল চেয়ার বিতরণকারে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোঃ বিল্লাল হোসেন, নেছার উদ্দিন, মেহেদী হাসান রিয়াদ, সাইফুল ইসলাম সজিব, স্থানীয় সমাজ সেবক মোঃ কাইয়ুম হোসেন, মোঃ শাহ পরান, মীর আলী, মোঃ রাসেল, মোঃ আল আমিন, মোঃ অলিউল্লাহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০