1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে সংঘর্ষে নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা:সাংসদের পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯২ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
মুরাদনগরে মসজিদে আজানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আবু হানিফ খাঁন হত্যার ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে দায়ের করা এই মামলায় ১০ জনের নাম উল্যেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত আবু হানিফের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্যেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামী করে মামলাটি দায়ের করেছেন। ঘটনার পর পরই আমরা মামলার প্রধান আসামী শাহিন ভূইয়াকে গ্রেপ্তার করেছি। শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের ধরতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল ও নিহত আবু হানিফের বাড়ী পরিদর্শন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
শনিবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার কুড়াখাল এলাকায় নিহতের স্ত্রী-সন্তানদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় হত্যাকারীদের দ্রæত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি এবং নিহতের পরিবারের পাশে সব সময় আছেন বলেও আশ্বস্ত করেন সাংসদ। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এই হত্যা কান্ড নিয়ে কেউ যেন অপরাজনীতি করতে না পারে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। যারা ঘটনার সাথে প্রকৃত ভাবে জড়িত তদন্ত করে ওইসব দোষী ব্যাক্তিদের যেন শাস্তির ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের বাইতুন নূর জামে মসজিদে জুম্মার খুতবার আগে আজান দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হন আবু হানিফ খাঁন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০