1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নারী ফুটবল টুর্নামেন্ট : ৪র্থ ম্যাচে নওগাঁ জেলা জয়ী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫৯ বার দেখা হয়েছে
  • নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডোমারের ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এর ৪র্থ ম্যাচে জয় পেয়েছে নওগাঁ জেলা নারী ফুটবল দল।

বুধবার (৬ই ডিসেম্বর) বিকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ নারী ফুটবল টুর্নামেন্ট’ এর ৪র্থ ম্যাচে মুখোমুখি অংশগ্রহণ করে স্বাগতিক ডোমার নারী ফুটবল দল বনাম নওগাঁ জেলা নারী ফুটবল দল।

নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম কিকে ডোমারের গোল আটকে দিলেও নওগাঁ সহজ গোল করে ১-০ তে এগিয়ে যায়। এরপর দ্বিতীয় কিকে উভয়ে দলই গোল করলে ২-১ ব্যবধান হয়। তৃতীয় কিকেও উভয়ে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকে নওগাঁ। চতুর্থ ও পঞ্চম কিকে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এসময় খেলার প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সহ উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল একাডেমির প্রতিনিধি সহ ডোমারের সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০