1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্ত দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বারে ৪ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের রক্তঝরা এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেবীদ্বার মুক্ত হয়েছিল। একাত্তরের ৩ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে হানাদারদের বিরুদ্ধে আক্রমণ চালালে পাকিস্তানী হানাদাররা এ রাতে পিছু হটে এবং দেবীদ্বার ছেড়ে পালালে ৪ ডিসেম্বর দেবীদ্বার শত্রুমুক্ত হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে কুমিল্লা- ৪ দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের উপস্থিতিতে উপজেলা আ’লীগ, উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি রেলী বের করা হলে, রেলীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর ও গণকবরে এসে সকল শহীদদের স্বরনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল (এমপি), জেলা উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ওমানী,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, থানা অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০