1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বগুড়ার চারটি আসনে হিরো আলমসহ ১১জনের মনোনয়ন বাতিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার চারটি আসনে মোট ৪৮জন প্রার্থীর মধ্যে ১১জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুইটি রাজনৈতিক দলের ৪জন এবং বাকি ৭জন স্বতন্ত্র প্রার্থী। রবিবার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়ন বাছাইয়ের প্রথম দিনে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। যাদের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইবনে সাফি বিন হাবীব, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইউনূস আলী, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে- অজয় কুমার সরকার, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, মো. আফজাল হোসেন, মো. এরশাদুল হক, মো. জাকারিয়া হোসেন, মো. জামিরুল রশীদ তালুকদার, মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী ও আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মনোয়ার জাহিদ। এরা সবাই রিটার্নিং অফিসারের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার ডিসি সাইফুল ইসলাম বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাতটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে মোট ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বগুড়া-১ থেকে ৪ আসনে ১১ জনের বাতিল করা হয়। আগামীকাল সোমবার বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের যাচাই-বাছাই করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০