1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বগুড়ায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪২৭ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। দপ্তরটির আশা, আমনেও বগুড়া থেকে শতভাগ ধান-চাল সংগ্রহ হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানায়, বগুড়ায় এবার ৭ হাজার ৪৩ মেট্রিক টন ধান এবং ২১ হাজার ২৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি ধান ৩০ টাকা এবং সিদ্ধ চাল ৪৪ টাকা দরে কেনা হবে। উদ্বোধনী দিনে বগুড়া সদরে ৫২ দশমিক ৫৬ মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়।

উদ্বোধনীতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় এ জন্য কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। কৃষক গুদামে ধান নিয়ে আসার আগেই কৃষি বিভাগের কর্মকর্তা ধানের আর্দ্রতা ঠিক করে দিবেন। এটি করা হলে কৃষককে গুদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না। জেলা প্রশাসক আরও বলেন, ধান ও চাল ক্রয়ে কোনো অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বগুড়ার ১২টি উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বগুড়া সদর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। এসময় জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যগণ এবং কৃষক ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০