1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

রাণীশংকৈলে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৬ বার দেখা হয়েছে
 আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরেই সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। রুবেল একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর একটি সাপ তার গলার নিচে কামড় দেয়। কামড় দেয়ার পর সাপটি রুবেলের বিছানায় অবস্থান করছিল।এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন দিয়ে রুবেলকে দিনাজপুর পাঠানোর কথা বলেন। এ সময় দিনাজপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা থেকে সদর হাসপাতালের দুরত্ব অনেক। পরে রাণীশংকৈল স্বাস্থ্য কম্পলেক্সে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী বলেন, বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০