1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৫২৩ বার দেখা হয়েছে
  • আমান উল্যা আমান

আজ ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। যথাযথ শ্রদ্ধা ও স্মরণের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলাবাসী। দিনটিকে স্মরণে রাখতে মুক্তি দিবস উদযাপন কমিটি নানা অনুষ্ঠানের আপয়োজন করেছে।
এইদিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন। মুক্ত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর জানান, দিবসটি উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) বিকালে র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস-ঐহিত্য নিয়ে আলোচনা সভা এবং ফরিদগঞ্জ সংগীত একাডেমী নাট্য থিয়েটারের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে মুক্তদিবসের উদ্বোধন করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা লে:(অব:) এম এ ওয়াদুদ। ফরিদগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ডেপুটি কমাণ্ডার ইয়াকুব আলী মাস্টার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০