1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় ইদ্রিস মৃধাকে হত্যার দায়ে একজন যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৩৬ বার দেখা হয়েছে

 

মাত্র এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে ২০১৭ সালের ১৮ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধা (৩৫) কে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা দায়ে দেলোয়ার হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরিশাল বাকের গঞ্জ উপজেলাধীন শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা।
মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলাধীন পাগলা ট্রাক ষ্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্কবির্তক করিলে গাড়ীর মালিক মোঃ ইসমাইল বিরোধীয় বিষয়টি আপোষ মীমাংসা করে দিলে তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘীর সংলগ্ন সাইমুন হোটেল এন্ড বিরানি হাউজে রাতের খাবার খেয়ে গাড়ীতে বিশ্রাম করাকালীন সময়ে পূর্ববিরোধের জের ধরে রাত ১টা হতে ৩টার মধ্যে যেকোন সময়ে ট্রাকচালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। এরপর নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান লোক মারফতে সংবাদ পেয়ে বরিশাল হতে ঘটনাস্থলে এসে ইদ্রিস মৃধার মৃতদেহ গাড়ীতে দেখতে পায়।
এ ব্যাপারে ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই মৃত ফজলে আলী মৃধার ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫) বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ ২/৩জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহাবুবুল ইসলাম আসামী মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা (২৮) এর বিরুদ্ধে ২০১৭ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৪৪৫)।
পরবর্তীতে মামলাটি ২০১৮ সালের ২০ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে ১১জন সাক্ষীর মধ্যে ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা এবং অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন ওরফে বাদশা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট রেবেকা সুলতানা এবং আসামিপক্ষে এডভোকেট মোঃ বদিউল আমল সুজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০