1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কানাডায় দেখা মিলল বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

দেশের ঘটনা ডেস্ক:

অবশেষে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর দেখে মিলেছে কানাডার টেলিভিশনে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুক্রবার(১৭ নভেম্বর) মধ্যরাতে প্রচারিত ৪৩ মিনিটের অনুসন্ধানী প্রতিবেদন’দ্যা অ্যাসাসিন নেক্সট ডোর’এ দেখা মিলেছে নূরের। সিবিসির রেডিও সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবী করলেও ক্যামেরা হাতে টেলিভিশনটির ফিফথ স্টেটের সাংবাদিকদের দেখে পালিয়ে যায় নূর। ওই প্রতিবেদনে নূরের অপরাধ নিয়ে কথা বলছেন বঙ্গবন্ধু হত্যা মামলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিও। জানা গেছে,টরোন্টো থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের ছোট্ট এলাকা ইটোবিকো। এখানে একটি কনডোমিনিয়ামের তিনতলায় থাকেন ৭০ বছর বয়সী নূর। যিনি প্রতিদিন বিকেলে ব্যালকনিতে আসেন ফুলের পরিচর্যা করতে। কানাডার ওই প্রতিবেদনে বলা হয়েছে,মুক্তভাবে জীবনযাপন করা এই বৃদ্ধই বাংলাদেশের মোস্ট ওয়ারেন্ট ম্যান,নূর চৌধুরী। যাকে প্রথমবার ক্যামেরায় দেখা গেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন দেশে কূটনীতিকের চাকুরি করেন নূর। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এলে হংকং থেকে পালিয়ে কানাডায় চলে যায় তিনি। ২০০৬ সালে শরণার্থী আবেদন নাকচ করে নূরকে দেশ ত্যাগের নির্দেশ দেয় কানাডা। কিন্তু দেশে ফিরলে মৃত্যুদন্ড হবে জানিয়ে নিরাপত্তাঝুঁকি মূল্যায়নের একটি আবেদন করেন তিনি। আর এভাবেই কানাডার মৃত্যুদন্ডবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগান নূর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০