1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

৭ জানুয়ারি ভোট গ্রহণ তফসিল ঘোষণায় দেবীদ্বারে আ’লীগের আনন্দ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫২৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।বুধবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আগামী ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের নির্ধারিত তারিখসহ তফসিল ঘোষণা করায় তাৎক্ষনিক সন্ধ্যা সোয়া ৭ টায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের নেতৃত্বে ওই মিছিলটি কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকায় প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এটিএম মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিউদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক,দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মোঃ সালাউদ্দিন আহাম্মেদ স্বপন প্রমুখ।
অপরদিকে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল,যুবলীগ উপজেলা সভাপতি আবুল কাসেম ওমানী এবং ছাত্রলীগের সাবেক উপজেলা আহবায়ক ইকবাল হোসেন রুবেলের নেতৃত্বে আরো একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০