1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫১১ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক :

২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখ এবং যাচাই- বাচাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩ইং তারিখের মধ্যে। এতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, ভোট গ্রহণ অনুষ্ঠিত ২০২৪ সালের ৭ জানুয়ারি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার ভাষনে সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান। এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দূঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে একযোগে সরাসরি সম্প্রচারিত হয়। এর আগে বিকাল ৫ টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬ তম বৈঠক বসেন নির্বাচন কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়। এ সময় বৈঠকে নির্বাচন কমিশণার ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) মো. আহসান হাবীব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০