1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে দ্রুত গতির ট্রাক চাপায় মো.শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহাদাত হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন। জেবিএম ব্রিকফিল্ডের সামনে দিয়ে যাওয়া মহাসড়কটি পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো.সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা হাইওয়ে পুলিশের বিষয়। এটা তারা দেখবে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে আমরা খবর নিয়েছি ঘটনা সত্য।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০