1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নাঙ্গলকোটে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৫৮৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট-হাসানপুর রেলওয়ে স্টেশন মধ্যবর্তী খান্নাপাড়া মাজার নামক স্থান থেকে নুরুন্নবী (৩০) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। পরিবারের দাবি,তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌর সদরের ৮ নং ওয়ার্ড খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছোট ছেলে নুরন্নবীকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের খান্নাপাড়া নামক স্থানে শুক্রবার সকালে যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা। নিহত নুরুন্নবীর দুই স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
নিহত যুবকের ভাই আনিসুল হক জানান, আমার ভাই নুরুন্নবী একজন সিএনজি ড্রাইভার। সে বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে গাছের ঢাল-পালা কেটেছে। বিকেলে ভাড়ায় সিএনজি চালায় বলে মালিকের সাথে দেখা করতে যায়। সেখান থেকে রাতে বাসায় আসে। রাত ১১টার দিকে কে বা কারা ফোন করলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে সকালে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তার জানান, আমার স্বামী গত কয়েকদিন আগে একটি মিথ্যা মামলা জেল খেটে এসেছেন। দুই দিন আগে তাদের সাথে কথা কাটাকাটি হয়। আমি তাদের নাম জানিনা,থানায় গেলে জানতে পারবেন। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি। রেলওয়ে লাকসাম থানার সাব ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি রেলওয়ে দুর্ঘটনায় মৃত্যু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০