1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের মাস্ক বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৪ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে সবুজায়ন পরিবেশে অবস্থিত কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। কলেজের প্রবেশ পথে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নির্ণয়, বাধ্যতামূলক মাস্ক পরিধান,
হ্যান্ড সেনিটাইজার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মাস্ক বিতরণ করা হয়। রোববার সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি অভিষেক দাশ। কলেজ অধ্যক্ষ মো:
সাদেকুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা প্রভাষক ড. মনিরুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, সহকারী অধ্যাপক খোরশেদ আলম সরকার, কলেজ ছাত্র শফিউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাকির ও গীতা পাঠ করেন কলেজের সিনিয়র প্রভাষক রেখা রানী মোড়ল। অন্যান্যের মধ্যে কলেজ গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন চৌধুরী ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমানসহ কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০