1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার ডাকালাপাড়া গ্রামের অটোরিকশাচালক ইকবার হোসেন সাগর (২৮), অটোরিকশাযাত্রী জুড়ি উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ (৪০) ও মৌলভীবাজার জুড়ির ইউসুফ (২২)।এদিকে এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, ট্রাক এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে; পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০