1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বারে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ‘সেমিনার’ 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৪ বার দেখা হয়েছে
মোঃ সোহেল রানা
দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধিঃ
জামাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন কমিউিনিটি ভিত্তিক মা’- শিশু ও  ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুস্মরণে কোভিড-১৯ পরিস্থিতিতে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে করনীয় শিষর্ক ‘সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় দেবীদ্বার বানিয়াপাড়া জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই সেমিনার’র আয়োজন করা হয়।
সাবেক অতিরিক্ত সচিব ও জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন এবং জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র প্রতিষ্ঠাতা এ,কে,এম খায়রুল আলম’র সভাপতিত্বে এবং মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহমেদ’র সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির, জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম শাহ আলম।
সেমিনারে মূল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন, দেবীদ্বার এ্যাপলো হসপিটাল’র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোবারক হোসেন।
আলোচকগন কোভিড-১৯ পরিস্থিতিতে মা ও শিশুর স্বাস্থ্য সু-রক্ষায় কি ভাববে কাজ করবেন, তার উপর বিস্তারিত আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০