1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুষ্টিয়ায় সাংবাদিক মিলন উল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫২২ বার দেখা হয়েছে
  • রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা ও কুষ্টিয়ায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মিলন উল্লাহকে হত্যার হুমকির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন করে সাংবাদিকবৃন্দ।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধনে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাব-কেপিসি একাত্মতা প্রকাশ করে ।

কর্মসূচি থেকে ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবী জানানো হয়এবং সেই সঙ্গে পুলিশ নির্লিপ্ত না থেকে জেলায় সাংবাদিক নির্যাতন ও হুমকিতে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মিলন উল্লাহ ও শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু প্রমুখ।
সাংবাদিক নেতারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পূনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০