1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেনÑ সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব লালবাগ গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিলাতলী গ্রামের বাসিন্দা ইরফানুর রহমান মানিক। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক দুই যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাইওয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
স্থানীয় সূত্র জানায়,যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং ইরফানুর রহমান একটি মোটরসাইকেলে করে সুয়াগাজীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে লালবাগ এলাকায় তাদের মোটরসাইকেলটিকে যমুনা পরিবহনের একটি বাস চাপা দিলে দুজন মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান,হোটেল তাজমহলের সামনে বাসের চাপায় দেলোয়ার হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি।
জেলা যুবদলের শোক প্রকাশ:
কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং যুগ্ম আহবায়ক ইরফানুর রহমান মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক এবং সদস্য ফরিদ উদ্দিন শিবলু। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০