1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে মহাসমাবেশ যাওয়ার পথে বিএনপির ৬০ নেতাকর্মীকে আটক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৬১৭ বার দেখা হয়েছে
  • নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার(২৮ অক্টোবর) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন ও পুলিশকে লক্ষ করে ইট পাথর নিক্ষেপ করে নাশকতার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশ জানায়,বিএনপির নেতাকর্মীরা ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ পরে। এসময় ৩ জন পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, এসআই নাজমুল,এসআই জয় বনিক,কনস্টেবল মশিউর রহমান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শর্টগানের ৩৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে পুলিশ। এসময় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬০ জন বিএনপি নেতা- কর্মীকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া।
ওসি জানান, আটকরা ঢাকায় যাওয়ার সময় স্টেশনে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারমুখী হয়। এ সময় তাদের প্রতিহত করতে ও জনগণের জানমাল রক্ষার্থে শর্টগানের ৩৫টি গুলি ছুড়ে পুলিশ। আটকদের যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক বলেও যানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০