1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সুপারির খোসার ভেতর করে ইয়াবা পাচারকারী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮২ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক //
রাজধানীর পল্টন এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. সাজ্জাদ হোসেন। বুধবার মধ্যরাতে পল্টনের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আশরাফুল ইসলাম জানান- গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা সাদা রংয়ের একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০টি খাকি রংয়ের সুপারির খোসার ভেতরে লাল কসটেপে মোড়ানো সাড়ে ৭ হজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০