1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট,যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৬৬৩ বার দেখা হয়েছে
  • নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিমলা থানা পুলিশ। গত ২৫ অক্টোবর (বুধবার) রাতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক আনোয়ারুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় যুবকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটকৃত যুবক আনোয়ারুল ইসলাম বুধবার বিকেলে “স্বপ্নময় পৃথিবী” ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাস্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট দেয়। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তাৎক্ষনিক স্থানীয় উত্তেজিত জনতা যুবককে আটক করে ডিমলা থানায় সোর্পদ করে। আটকৃত যুবকের বিরুদ্ধে ডিমলা থানার মামলা নং-১৫, তারিখ-২৬/১০/২০২৩, ধারা-২৫(২)/২৯৩১(২) সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০