1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঢাবিতে দুই মাদক বিক্রেতা আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪৩ বার দেখা হয়েছে
 ঢাবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মাদক বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলের পাশে মাদক বিক্রির সময় তাদের ১২টি গাজার প্যাকেটসহ আটক করা হয়। আটক হওয়াদের মধ্যে একজন নারীও ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিম পলাশীতে যায় এবং মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদকের ১২টি ছোট প্যাকেট পাওয়া যায়। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাহবাগ থানায় ওসি মাওদূত হাওলাদার বলেন, প্রক্টরিয়াল টিমের পাঠানো তথ্যে আমরা পলাশী থেকে দুজন মাদক বিক্রেতাকে আটক করি। এদের মধ্যে একজন নারীও ছিল। মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি রিকশাও হেফাজতে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০