1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৭ বার দেখা হয়েছে
 মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে তিন বন্ধু গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে অপর বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন- উপজেলার রশুনিয়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে হাফিজুর রহমান আকাশ (১৯), ডাকাতিয়াপাড়া গ্রামের মো. মিনু খানের ছেলে ইয়ামিন (১৮) এবং ঢাকা মিরপুরের মো. মোস্তফা সিকদারের ছেলে রায়হান (২০)। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ব্রিজের রেলিংয়ে আছড়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয় জনতা ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পথে দুজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় রাতে আরেকজন মারা গেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০