1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৬৮৩ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

সরকারের পদত্যাগে ১দফা দাবী আদায়ে আগামী ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে যুবদলের
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদেলর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ। সভায় বক্তারা বলেন,বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মিরা রাজপথে থাকবে। ঘরে ফিরে যাবেনা। সভায় বক্তারা আওয়ামী লীগকে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০