1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কাপড়ের রঙে তাল মিছরি তৈরী,১ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চৌমুহনী বাজারের পপুলার ট্রেডাসে এ অভিযান চালানো হয়। ওই সময় কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে কাপড়ের ক্ষতিকর রঙ দিয়ে তাল মিছরি তৈরী করায় পপুলার ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও জেলা পুলিশ লাইন্সের একদল সদস্য।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০