1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে
 (ঠাকুরগাঁও) প্রতিনিধি //
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর ২জন নিহত অপর একজন গুরুত্বর আহত হন। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (৪সেপ্টেম্বর) রাত পৌনে আটটার সময় ঠাকুরগাঁও -পঞ্চগড় মহাসড়কের মুন্সিরহাট খোশবাজার এলাকায় ১টি মোটর সাইকেল যোগে পঞ্চগড় থেকে ৩জন ঠাকুরগাঁও শহরে আসছিলেন। বিপরীত দিক থেকে একটি ট্রাক পঞ্চগড় যাওয়ার পথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা মোটর সাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে মৃত ঘোষণা করেন।অপরজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দুর্ঘটনায় নিহতারা হলেন- পঞ্চগড় চাকলাহাট নেহালপাড়ার দালউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৭) ও জেলার চাকলাহাট সর্দার পাড়ার হামিদুলের ছেলে শাকিল(২২)। গুরুতর আহত হলেন- পঞ্চগড় উত্তর ভাটিয়া পাড়ার জাবেদ আলীর ছেলে সাইফুল(২৬)। সড়ক দুর্ঘটনায় ২ জনের মুৃত্য ঘটনার সত্যতা নিশ্চিত করেন- ঠাকুরগাঁও সদর থানা পরিদর্শক (ওসি) তানভিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০