1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৭৮ বার দেখা হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ প্রতিনিধি:
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের দুই আরোহী ও বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় ইকবাল নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি শাহী (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) নামীয় বাস লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের এক আরোহী নিহত ও একই গাড়িতে থাকা অপর অজ্ঞাত পরিচয়ের আরোহী গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সড়কের বাখরাবাদ গ্যাস অফিসের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল আরোহী ইকবাল। চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক ও হাইওয়ে পুলিশের ওসি জোবাইরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০