1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতা পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৫ বার দেখা হয়েছে
 মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক ও কলামিস্ট মো: এমদাদ উল্যাহ এবার পেয়েছেন বঙ্গবন্ধু সম্পর্কে লিখিত রচনা প্রতিযোগিতার পুরস্কার। জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘১৫ আগস্ট ইতিহাসের বিষাদময় অধ্যায়’ বিষয়ে রচনা লিখে এ পুরস্কার পান তিনি। এ উপলক্ষ্যে বুধবার কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন সহকারী লাইব্রেরিয়ান মো: নাফিস সাদিক শিশির। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী, তাদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মো: এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন। এদিকে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ করায় সাংবাদিক মো: এমদাদ উল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, প্রবাসী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০