1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সর্তক থাকতে বললেন নানক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৬৮১ বার দেখা হয়েছে

দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সর্তক থাকতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন তারা সফল হতে না পারে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সূচকে এগিয়ে আছে। দেশের মানুষের ভালো থাকা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বিএনপি ভালো লাগে না। তারা দেশের উন্নয়নকে রুদ্ধ করতে চায়, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এজন্য বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগণ।

২৫ মার্চ দিবসটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সারা দেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো। ২৫মার্চ রাতের আধারে নিরীহ মানুষকে হত্যা করেছে পাকিস্তান হানাদার বাহিনী তাই এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।

নগর নেতাদের উদ্দেশ্য আওয়ামী লীগের এ নেতা বলেন, যে সকল থানা ওয়ার্ডে কমিটি এখনও হয়নি সে সকল জায়গায় কমিটি করতে হবে। এই কমিটিতে কোনও অনুপ্রবেশকারী সুবিধাবাদীদের আনা যাবে না। প্রতিটা ওয়ার্ডে ভালোভাবে যাচাই-বাছাই করে কমিটি করতে হব। অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে হবে এরা দলের জন্য কখনও শুভকর নয়।

তিনি বলেন, নিজের লোক দিয়ে কমিটিও করা যাবে না। ত্যাগী নেতাদের ভালো স্থানে রাখতে হবে। সৎ ভাবে যারা এই দায়িত্ব পালব করবে না তাদেরকেও আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএসম কামাল হোসেনসহ নগর নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০