1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় পুত্রবধূসহ গ্রেফতার- ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৭ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক //
কুমিল্লা কোতয়ালি মডেল থানাধীন পাচথুবি ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় গত রোববার পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রীকে ঘরে ঢুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার ঘটনায় মুল আসামি নিহতদের প্রবাসী ছেলের বউ শিউলি ও তার খালাতো ভাই জহিরুল ইসলাম সানি এবং সানির বন্ধু তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন, কোতোয়ালি থানাধীন কালিকাপুর এলাকার মোসাঃ নাহার চৌধুরী শিউলি(২৫) পিতা মোঃ মোরশেদ চৌধুরী মাতা মোসাঃ রেহানা আক্তার। সদর দক্ষিণ থানাধীন কোদালিয়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার সানি(১৯) পিতাঃ মোঃ আব্দুল রহিম মজুমদার মজুমদার, মাতা জাহানারা বেগম এবং লালমাই থানাধীন দক্ষিণ জয়কামতা এলাকার মোঃ মেহেদী হাসান তুহিন (১৮) পিতা মোঃ শাহাবুদ্দিন মাতা পারুল আক্তার। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহিম মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি আরো বলেন, ঘটনার পর শিউলীকে আটক করার পর তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর চর্থা থেকে জহিরুল ইসলাম ও বরুড়া উপজেলা থেকে মেহেদীকে আটক করা হয়। হত্যাকান্ডের পরই নিহত দম্পতির মেয়ে সৈয়দা বিলকিস আক্তার কোতোয়ালি মডেল থানায় শিউলীকে প্রধান আসামি করে মামলা করেন। অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন শিউলী। তিনি জানান, পারিবারিক কলহের জেরে পরিকল্পনা করেই হত্যা করা হয় শ্বশুর পল্লি চিকিৎসক বিল্লাল হোসেন ও শাশুড়ি সফুরা বেগমকে। পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে শিউলীর শ্বশুরবাড়িতে যান জহিরুল ও মেহেদী। তখন বিল্লাল বাসায় ছিলেন না। তারা সফুরাকে হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। শ্বশুর বাড়ি ফিরলে তাকেও এভাবে হত্যা করা হয়। উল্লেখ্য, আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঘর থেকে পল্লী চিকিৎসক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে নিহতের মেয়ে বিলকিস অভিযোগ করেন, তার বড় ভাইয়ের স্ত্রী শিউলীর বিয়েবহির্ভূত সম্পর্কের জেরেই এই হত্যাকান্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০