1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মায়ের ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬০ বার দেখা হয়েছে
 মোঃ জুয়েল রানা (তিতাস-কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার তিতাসে মেয়ের বাড়িতে বেড়াতে এসে মা ধর্ষণ শিকার হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর স্বামী ধনু মিয়া বাদী হয়ে তিতাস থানায় মহাসিন নামে একজনের বিরুদ্ধে লিখিত ধর্ষণের অভিযোগ করেছেন বলে জানা যায়। ওই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলার রাজাপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে। বাদী ধনু মিয়া (৬৫) বলেন, আমার প্রথম স্ত্রী রোশন আরা (৫০) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিন চার বছর আগে মারা যায়। আমার দুই ছেলে দুই মেয়ে আমার চিন্তা করে আমাকে সেবা করার জন্য এক বছর আগে আমাদের পাশের গ্রাম মজিদপুরের হোসেন মিয়ার বোবা মেয়েকে বিয়ে করায়। আমরা সুখে শান্তিতে আছি। গত ১৫ দিন পূর্বে আমার বড় মেয়ে ফাতেমা তার স্বামীর বাড়ি রাজাপুর গ্রামে ঘরের কাজ ধরলে আমার স্ত্রীকে নেয় মেয়েকে সহযোগিতা করার জন্য। গত মঙ্গলবার সকালে আমার মেয়ে ফাতেমা ও মেয়ের জামাই জালাল কোনো কাজে অন্য কোথাও গেলে এই ফাকে রাজাপুর গ্রামের মৃত ছোবহানের ছেলে মহসিন (৫০) জোর পূর্বক আমার বোবা স্ত্রীকে মাটিতে ফেলে ধর্ষণ করতেছে এমন সময় আমার মেয়ে ফাতেমা এসে দেখে সাথে সাথে মোবাইল দিয়ে ছবি তুলে ফেলে এবং মহাসিন পালিয়ে যায়। এবিষয়ে জানতে মহাসিন মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মোবাইল নাম্বারে ফোন করলে তিনি বলেন, ধনুর মেয়ের জামাই জালালের সাথে আমার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে, আমি আমার জায়গায় সিমানায় খুটা কুপতে গেলে আমাকে জালালের স্ত্রী ফাতেমা ধাক্কা দিয়ে তার মায়ের উপর ফেলে দেয়। এর বেশী কিছু আমি জানিনা। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাটি এক সপ্তাহ আগের তবে এঘটনায় বাকপ্রতিবন্ধীর স্বামী মো.ধনু মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০