1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম(৩৫) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ আমবাগান নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শরিয়তপুর সদর থানার কেয়ারপুর গ্রামের সিরাজুল হক খানের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান,বুধবার সকালে কালীগঞ্জ থেকে ফুলঝুড়ি সোহাগ নামের একটি যাত্রীবাহী বাস যশোরে দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক নজরুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী সেখান থেকে নজরুল ইসলামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান,কালিগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হওয়ার ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০