1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চান্দিনায় বন্ধুর হাতে বন্ধু খুন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬০৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা পৌরসভায় ব্যবসায়িক দ্বন্দে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠেছে। রবিবার (১ অক্টোবর) পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর হারিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার(২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান। এই ঘটনায় নিহত হয়েছেন হাড়িখোলা গ্রামের মোসলেম মিয়ার ছেলে মোঃ উজ্জল হোসেন(২২)। অভিযুক্ত হাড়িখোলা গ্রামের রফিকুল ইসলামে ছেলে মো. আব্দুল আউয়াল (২২)। তারা দুই জন বন্ধু বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা পৌরসভা চার নম্বর ওয়ার্ড পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে লাইটিং ডেকোরেশনের দোকান দিয়ে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে লাইটিং ডেকোরেশনের কাজ করতো উজ্জল। আব্দুল আউয়াল উজ্জল হোসেনের সাথে থেকে লাইটিং ডেকোরেশনের কাজ শিখে। পরে আউয়াল নিজে উজ্জলের দোকানের পাশে আলাদা লাইটিং ডেকোরেশনের দোকান দেয়। এই নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জেরে গতকাল রবিবার (১ অক্টোবর) রাত ৯ টায় উজ্জলকে একা পেয়ে আউয়াল ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ও ডান হাতের কব্জিতে কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে পথে মারা যায়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান বলেন,পুলিশ ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে উজ্জলের বাবা মো.মোসলেম উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০