1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেনী সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে

ফেণী জেলা প্রতিনিধি

ফেনিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকায় একটি সিএনজি অটোরিক্সায় তে বাসের ধাক্কায় সাবেক এক সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিএনজি অটোরিক্সার আরোহী।
নিহতরা হলেন– সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু তাহের (৫৯) ও তাঁর স্ত্রী সালমা আক্তার (৪৮)। নিহত আরেক জনের পরিচয় মেলেনি
এ ঘটনায় গুরুতর আহত সিএনজি অটোরিকশাচালক মনা মিয়াকে (৩০) চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
আবু তাহেরের ভাই ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন জানান, তাঁর ভাই স্ত্রীসহ চট্টগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা নিহত হন।
সাদেক হোসেন আরও বলেন, বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ি সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল হোসেন সুজন বলেন,‘তিন ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের মাথায় মারাত্মক জখম ছিল। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০