1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

আজ মালদ্বীপে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১৫ বার দেখা হয়েছে
  • মো আল আমীন মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পায়নি, ফলে দ্বিতীয় দফায় ভোট গড়িয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে। তবে ইতোমধ্যেই এই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরেক দফা বেড়ে গেছে। দেশটির নির্বাচন ঘিরে চীন এবং ভারতের তীব্র আগ্রহ লক্ষ্য করা গেছে।
প্রথম ধাপে বিরোধীদলীয় প্রার্থী ও দেশটির রাজধানী মালের সাবেক মেয়র মোহামেদ মুইজু এককভাবে সর্বোচ্চ ৪৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। তিনি চীনপন্থি নেতা হিসেবে পরিচিত। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি ভারতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পেয়েছেন। নির্বাচন কমিশন অব মালদ্বীপের (ইসিএম) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। প্রথম ধাপের নির্বাচনে স্বতন্ত্র তিনজনসহ মোট আট প্রার্থী অংশ নিলেও দ্বিতীয় ধাপের নির্বাচনে তাদের সবার অংশ নেওয়ার সুযোগ নেই। প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পাওয়া দুজনই কেবল দ্বিতীয় ধাপের ব্যালট যুদ্ধে লড়বেন।ছোট-বড় দুই হাজার দ্বীপের দেশ মালদ্বীপ। এর মধ্যে ২০০ দ্বীপে মানুষের বসবাস। মাত্র ৩০০ বর্গকিলোমিটারের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের মোট জনসংখ্যা ৫ লাখ ২১ হাজার। চলতি বছরের নির্বাচনে অংশ নিয়েছে ২ লাখ ৮২ হাজার ৭৫৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৪

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০