1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ২ হাজার স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে চকলেট ও মিস্টি বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১৬ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে দেবীদ্বারে প্রায় ২ হাজার স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে চকলেট ও মিস্টি বিতরণ করেছেন সাংবাদিক এ আর আহমেদ হোসাইন। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রধানদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা(মা: আ:) হুজুর কেবলার আহবানে পবিত্র ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী(সা:) উদযাপন উপলক্ষে তিনি এ উদ্যোগ গ্রহন করেন। বুধবার সকাল ৯ টায় দেবীদ্বার উপজেলার শীর্ষস্থানীয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রায় ৭ শ ছাত্র ছাত্রীদের মাঝে ও জাফরগন্জ মাজেদা আহসান মুন্সী উচ্চ বিদ্যালয়,দেবীদ্বার পৌর এলাকার চাপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিজুলী পান্জার সরকারি প্রাথমিক বিদ্যালয়,হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয়র ছাত্র ছাত্রীদের মাঝে এ চকলেট ও মিস্টি বিতরণ করা হয়। “সৃস্টিকুলের শ্রেষ্ঠ ঈদ,দয়াল রাসূল (সা:) এর জন্ম ঈদ” এ দিনটি পালনে স্কুল ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের মাঝে রাসূল (সা:)এর প্রেম ভালোবাসায় চকলেট ও মিস্টি গ্রহণ করতে দেখায় যায়। চকলেট ও মিস্টি বিতরণকালে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী মোল্লা ও প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) এর গুরুত্ব তুলে ধরেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ ও বিশ্বজুড়ে বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। প্রায় ১৪০০ বছর আগে এ দিনে(১২ রবিউল আউল) বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) রহমত হিসাবে তিনি আগম করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০