1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে কৃষি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি //
কুমিল্লার মুরাদনগরে গণপূর্ত অধিদপ্তরের আওতায় ১ কোটি ১১ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রর নবনির্মিত দোতলা ভবনের উদ্ভোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা চত্বরে মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে কৃষক-কৃষাণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাঈন উদ্দিন আহমেদ।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, পিডবিøউডির এক্সেন আবদুছ ছাত্তার, উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন, মেসার্স এসএস ইন্টারনেশনাল এর ঠিকাদার মোঃ শামীম সরকার প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০