1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩২ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী,ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রামে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন,বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্ট্যার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।
সভায় বক্তারা,এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০