1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এসএসসি জিপিএ-৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসলেন শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার দেখা হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে আকাশ পথে ঘুরে আসল ১৫ শিক্ষার্থী। এই প্রথম আকাশ পথে ব্যতিক্রমী ভ্রমণের আয়োজন করেন উপজেলার তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির। জানা গেছে ২৩ সেপ্টেম্বর ১৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ মোট ৫০ জনকে নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকা থেকে সিলেট আকাশ পথে ভ্রমণ করা হয়। শিক্ষার্থীরা আনন্দ উল্লাসের মধ্য এ ভ্রমণ উপভোগ করে। শিক্ষার্থীরা হলেন, ফারহানা আক্তার, লাকী, সূর্বণা, বৈশাখী আক্তার, মাহরাব হোসেন, জিসান আহমেদ, তাসনীম আহমেদ, আব্দুর রহমান,সাদিয়া আক্তার, মাহমুদা, হালিমা আক্তার, সুমাইয়া। এ ভ্রমণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এম,এ হান্নান সবুজ, বাবুল মিয়া, শাহাদাত হোসেন, আসফাক আবির, শিক্ষিকা রেহানা আমিন রাজিয়া আক্তার, রোকসানা, নিপা মোনালিসা, রোমানা,৷ জিনাত সুলতানা, শারমিন আক্তার, মাহিনুর বেগম,আসমা উল হুসনা অংশ নেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২০২১, ২০২২ সালের ধারাবাহিকতায় ২০২৩ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে রূপগঞ্জের শীর্ষে রয়েছে তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুল। চলতি শিক্ষাবর্ষে মানবিক শাখার ১৭ জন পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। ৫ জন গোল্ডেন A+ সহ শতভাগ পাস করেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফল করতে জিপিএ ৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আকাশ পথে ভ্রমণ করা হয়।
তেতলাব আদর্শ বিদ্যানিকেতন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করাতে আকাশ পথে এ আনন্দ ভ্রমণের আয়োজন করেছি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আকাশ পথে ঘুরে খুব আনন্দ পেয়েছে। আগামী ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে অভিভাবকদেরও বিমানে ভ্রমন করানো হবে। “সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সু-পরামর্শ প্রত্যাশা করছি”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০