1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি (সার্ধশত বার্ষিকী উৎসব) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে টাউন হল মাঠ থেকে বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত,সংরক্ষিত নারী আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আঞ্জুম সুলতানা সীমা, স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার,নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উৎসবের আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন ও আয়োজক পর্ষদের সদস সচিব ফাহমিদা জেবিনসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সকাল ৯টায় টাউন হল মাঠ থেকে আনন্দ র‌্যালি বের হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রংবেরংয়ের সাজে সজ্জিত হয়ে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে সেখানে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি ঘিরে উৎসবের উপলক্ষ তৈরি হয় স্কুল প্রাঙ্গণে। এ উৎসবে অংশ নিয়ে স্কুলের’৬৬ ব্যাচের শিক্ষার্থী ও সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারোমা দত্ত বলেন,কী যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নবীন-প্রবীণের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য উৎসব আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক দিলনাশিন মহসিন বলেন,আমাদের প্রায় ৬ মাসেরও বেশি সময়ের প্রচেষ্টার ফল আজকের এই সফল আয়োজন। এ আয়োজনের দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, দেখে ভালো লাগছে। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা বিলকিস আরা বেগম বলেন,ফয়জুন্নেছা স্কুলের এই আয়োজনে এসে নবীন-প্রবীনের মিলন মেলা দেখে খুব ভালো লাগছে। স্কুল জীবনের স্মৃতি মনে পড়ছে। আমরা সবাই যেনো শৈশবে ফিরে গেছি। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক জুবায়দা নূর খান বলেন,এই আয়োজনে অংশ নিতে পারার আনন্দ এক কথায় অসাধারণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০